Source: Daily Prothom Alo, 26 August 2010
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের তাগিদ দিয়ে চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন
, গত দেড় বছরে এ নিয়ে অনেক বাণী শুনেছি, কিন্তু চুক্তি বাস্তবায়নের পক্ষে কোনো উদ্যোগ দেখছি না।
গতকাল বুধবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক বই বিটুইন অ্যাশেজ অ্যান্ড হোপ: চিটাগং হিল ট্র্যাক্টস ইন দ্য ব্লাইন্ড স্পট অব বাংলাদেশ ন্যাশনালিজম নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চাকমা রাজা এ কথা বলেন।
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনের এ অনুষ্ঠানে অতিথি বক্তা দেবাশীষ রায় বলেন, যে দল পার্বত্য চুক্তি স্বাক্ষর করেছিল তারাই এখন ক্ষমতায়।... আশা-আশ্বাসের কথার মালা অনেক গাঁথা হয়েছে, কিন্তু আদৌ বিষয়টি নিয়ে সরকারের চিন্তা আছে কি?
বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় দৃষ্টিপাত রাইটার্স কালেকটিভ বইটি প্রকাশ করেছে। এর মোড়ক উন্মোচন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
রাজা দেবাশীষ রায় আরও বলেন, ‘পাহাড়ে ইনসার্জেন্সি (বিদ্রোহ) না থাকলেও কাউন্টার-ইনসার্জেন্সির চশমা এঁটে রাখা হয়েছে। এই দৃষ্টিভঙ্গিটিই ভুল।’
ভূমি কমিশনের জরিপের আগে পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেন চাকমা রাজা। এ ছাড়া তিনি মন্তব্য করেন, ক্রমাগত নিষ্পেষণের ধারাবাহিকতার মধ্যে আদিবাসীদের সম-অধিকার প্রতিষ্ঠা করতে হলে বিশেষ বিধানের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রন্থের সম্পাদক নাইম মোহাইমেন, দৃষ্টিপাতের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান প্রমুখ।

Comments